ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আর্জেন্টিনার ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ৩১ মার্চ ২০২৬ ।।

মৌরিতানিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর আর্জেন্টিনা এবার প্রস্তুতি নিচ্ছে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য, যেখানে তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। এই ম্যাচে শুরু থেকেই লিওনেল মেসিকে খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে নিজেদের মাঠে এটিই আলবিসেলেস্তেদের শেষ ম্যাচ। তবে এই ম্যাচের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। ম্যাচের দিন অপরিবর্তিত থাকলেও খেলা শুরুর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। আগে নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় রাত সোয়া ৮টা, যা পরিবর্তন করে এখন করা হয়েছে রাত সাড়ে ৮টা। সেই হিসেবে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, নতুন সূচি অনুযায়ী ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট পরে শুরু হবে। এর আগে বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ প্রথম গোল করেন এবং ৩২ মিনিটে নিকো পাজ দ্বিতীয় গোলটি যোগ করেন। যদিও ২-১ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা, তবুও পারফরম্যান্সে কিছু ঘাটতি রয়ে গেছে। বড় ব্যবধানে জিততে না পারা এবং শেষ মুহূর্তে একটি গোল হজম করা সেসবের মধ্যে উল্লেখযোগ্য। আগামী ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে এসব দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

ট্যাগস :

আর্জেন্টিনার ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে

আপডেট সময় : ১২:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬