ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি Logo এমপি-মন্ত্রীর সন্তানদের হাতে বিএনপির দুর্দিনের নেতাকর্মীরাও নিরাপদ নন Logo মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীর বাড়িতে হামলা-ভাংচুর আহত ১০ Logo টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ Logo কুমিল্লা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছে ‘মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ’ ডা. মালেকুল আফতাব ভূইয়া। Logo নজরুল বর্ষ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

আমার সমর্থনেই প্রত্যাশার চেয়ে ভালো করেছেন নেতানিয়াহু: ট্রাম্প

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৬ বার পঠিত

বিশ্বের কোথাও যুদ্ধ বন্ধের কৃতিত্ব, কোথাও আবার নিজের সমর্থনে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের গল্প। সবখানেই নিজের ভূমিকার প্রশংসা করতে যেন ভোলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের কৃতিত্বের কথা তুলে ধরতে তার জুড়ি মেলা ভার। এবার ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রত্যাশার চেয়ে ভালো করেছেন বলে দাবি করে সেই কৃতিত্বও নিজের ঝুলিতে ভরেছেন ট্রাম্প।বুধবার (২৮ অক্টোবর) ভোট গণনার প্রাথমিক হিসাবে দেখা যায়, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ছয়টি আসন দরকার নেতানিয়াহুর জোটের। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৫০টি আসন।এ হিসাব প্রকাশের সময় পর্যন্ত ৪৮ শতাংশ ভোটকেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছিল।এমন পরিস্থিতিতে টেক্সাসে নির্বাচনি প্রচার সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তার সমর্থনের ঘোষণাই নেতানিয়াহুকে এ ফলে অনেক সাহায্য করেছে।নেতানিয়াহু প্রত্যাশার চেয়ে ভালো করেছেন বলেও তিনি শুনেছেন। এমনকি, দুই পক্ষের আসনসংখ্যা সমান হলেও সেটিকে একধরনের জয় হিসেবে বিবেচনা করা যায় বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে, তখনো নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।এর আগে, গত রোববার নেতানিয়াহুকে ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি, গাজায় যুদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান নিয়ে নেতানিয়াহুর নেতৃত্ব যখন নানা প্রশ্নের মুখে, তখনই তার পাশে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট।এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ধ্বংস হয়ে গেছে।এছাড়া, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার করা একটি মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগের শুনানি চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।মামলাটিতে আরও কয়েকটি দেশ সমর্থন দিয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর ফলকে নিজের সমর্থনের সাফল্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প।

ট্যাগস :

আমার সমর্থনেই প্রত্যাশার চেয়ে ভালো করেছেন নেতানিয়াহু: ট্রাম্প

আপডেট সময় : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬