ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

আমাদের অবশ্যই বিশ্বের সর্বত্র প্রবীণদের মর্যাদা-অধিকার নিশ্চিত করতে হবে:জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন,এ বছরের বিশ্ব প্রবীণ দিবসটি পালিত হচ্ছে যখন একই সময়ে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ৭৫তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। এই ঘোষণার প্রতিশ্রুতি বাস্তবায়নে, আমাদের অবশ্যই বিশ্বের সর্বত্র প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

রোববার (০১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, প্রবীণরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং সমাজে তারা অনেক বৈষম্যের শিকারও হয়। কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে দারিদ্র্য ও জলবায়ু জরুরি পরিস্থিতি-সব সংকটেই দেখা যায়, প্রবীণেরাই বেশির ভাগ ক্ষেত্রে সবার আগে ভুক্তভোগী হচ্ছেন। মানবাধিকারের স্বার্থে এই বিষয়গুলি এবং অন্যদের চিহ্নিত করা প্রয়োজন এবং প্রত্যেকেই এর থেকে উপকৃত হবে। প্রবীণেরা অমূল্য জ্ঞান ও অভিজ্ঞতার অধিকারী। শান্তি, টেকসই উন্নয়ন এবং আমাদের এই গ্রহটাকে রক্ষায় তাদের অনেক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সমাজে এবং কর্মক্ষেত্রের নীতি নির্ধারণে প্রবীণদের বিশেষ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের অবশ্যই তাদের সক্রিয় ও পূর্ণ অংশগ্রহণ এবং প্রয়োজনীয় ভূমিকা রাখার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের অবশ্যই আজীবন শিক্ষার সুযোগ, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। আমাদের অবশ্যই বয়স এবং প্রজন্মগত পার্থক্য ভুলে যেতে হবে এবং আলোচনা ও ঐক্যের পথ খুঁজে বের করতে হবে। আসুন আমরা একসাথে সকল বয়সের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং সুন্দর সমাজ এবং বিশ্ব গড়ে তুলি।

আমাদের অবশ্যই বিশ্বের সর্বত্র প্রবীণদের মর্যাদা-অধিকার নিশ্চিত করতে হবে:জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩