ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৪০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাম্প্রতিক ঘটনা নিয়ে এক ভিডিও বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল বলেছেন, আমার বেশি কিছু বলার নেই। আমি এতটুকুই বলবো, ‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে।

তিনি বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।

ভিডিও শেষে আবেগঘন কন্ঠে দেশসেরা ওপেনার বলেন, আরও অনেক কিছু হয়েছে যা দেখেছেন। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার বেশিকিছু বলার নাই। আমি এতটুকুই বলব, ‘আমাকে মনে রাইখেন ভুলে যাইয়েন না’।

এর আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেছিলেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

উল্লেখ্য, বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই দলে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও আরেক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না’

আপডেট সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩