আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৬ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড!
- আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শনিবার রাতটা ছিল বিশেষ এক রাত। তরুণ ফুটবলারদের নিজেদের মেলে ধরার রাত এুিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাতেই দ্রুততম গোল করার যেন হিড়িক পড়ে গেল। জার্মানির ফ্লোরিয়ান উইর্টজ মাত্র সাত সেকেন্ডে গোল করে তার দেশের ইতিহাসে দ্রুততম গোলদাতা হয়েছেন। এর আগে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দ্রুততম গোল করার কৃতিত্ব দেখালেন অস্ট্রিয়ান ফুটবলার ক্রিস্টোফ বামগার্টনার।
স্লোভাকিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাত্র ৬ সেকেন্ডে গোল করেন ২৪ বছর বয়সী এই অস্ট্রিয়ান মিডফিল্ডার। আরবি লেইপজিগে খেলা এই ফুটবলার স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর পর চোখের পলকে গোল করেন। শেষ পর্যন্ত স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।
কিক-অফের বাঁশির পর বল নিয়ে বিদ্যুৎ গতিতে ছোটেন বাউমগার্টনার। সামনে তিনটি বাধা ছিল। তিনি তিনজন ডিফেন্ডারকে পরাজিত করেন এবং ছোট বক্সের সামনে থেকে নিচু শট নেন। সেটিই জড়িয়ে যায় স্লোভাকিয়ার জালে।
স্লোভাকিয়ান সমর্থকরা অবিশ্বাসভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে ছিলো মাঠে। তারা সঠিকভাবে সিটে বসার আগেই নিজেদের দল গোল হজম করে বসলো। কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলো আরবি লেইপজিগ মিডফিল্ডারকে নিয়ে সতীর্থরা গোল উদযাপনে মেতে উঠেছে।
ম্যাচ শেষে বাউমগার্টনার বলেছেন, স্লোভাকিয়ান সমর্থকরা অবিশ্বাসভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে ছিলো মাঠে। তারা সঠিকভাবে সিটে বসার আগেই নিজেদের দল গোল হজম করে বসলো। কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলো আরবি লেইপজিগ মিডফিল্ডারকে নিয়ে সতীর্থরা গোল উদযাপনে মেতে উঠেছে।
জার্মানির লুকাস পোডলস্কির ৭ সেকেন্ডে করা গোলটি এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দ্রুততম। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে গোলটি করেছিলেন তিনি।





















