ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

আজও ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার সকালে আইকিউএয়ার-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (অছও) ঢাকার স্কোর হল ২৪৩। এয়ার কোয়ালিটি ইনডেক্সে এই স্কোরটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে এই স্কোরের মাধ্যমে বায়ু দূষণের দিক থেকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

বুধবার সকালে ঢাকার বাতাস ২৯৭ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর ছিল। গতকালের মতো আজও দূষণের শীর্ষে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনার রাজধানী সারাজেভো। এই শহরের স্কোর ৪১৭।

সুইস ভিত্তিক সংস্থা আইকিউএয়ার নিয়মিত বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরে। এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক বাতাসের মানের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা পরিষ্কার বা দূষিত সে সম্পর্কে লোকেদের জানায় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকা অনুযায়ী, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হল ফাইন পার্টিকুলেট ম্যাটার (পিএম২.৫)। বর্তমানে ঢাকার বাতাসে কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩৮ গুণ বেশি।

আইকিউএয়ার এর মানদণ্ড অনুসারে, স্কোর ৫১-১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সবচেয়ে ঝুঁকিতে থাকেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা।

১৫১-২০০ স্কোর হল ‘অস্বাস্থ্যকর’ বায়ু। ২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ৩০১ এবং তার বেশি স্কোরকে ‘বিপর্যয়কর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে বিবেচনা করা হয়।

আজও ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩