ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আগের চেয়েও সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে হজযাত্রা: বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টায় ২০১৯ সাল থেকে ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’-এর আওতায় সৌদি আরব থেকে হজযাত্রীদের অভিবাসন ঢাকার বিমানবন্দরে সম্পন্ন করা হচ্ছে। এমনকি সৌদি আরবে পৌঁছানোর পর তাদের লাগেজও নির্ধারিত সময়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে হজযাত্রীদের পরিশ্রম, সময় ও কষ্ট কমেছে। সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে হজযাত্রা।

রোববার (২১ মে) হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব আলী বলেন, নতুন নিয়ম প্রবর্তন ও হজ টিকিট বিক্রিতে মনিটরিং বাড়ানোর কারণে কোনো হজযাত্রী বিমানের টিকিট নিয়ে হয়রানির শিকার হননি। এবারও তাদের টিকিট নিয়ে কোনো সমস্যা হবে না।

হজ পরিবহনের সকল দিক সর্বদা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হজ পরিবহন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হজযাত্রী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট রোববার (২১ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ৪১৫ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। এই ফ্লাইটে ৪১৯ জন থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ৪১৫ জন উড়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বাংলাদেশ বিমান। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার যাত্রী নেবে এবং সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার যাত্রী পরিবহন করবে।

আগের চেয়েও সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে হজযাত্রা: বিমান প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩