ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চল ছাড়া আগামী কয়েকদিন দেশের অন্যান্য স্থানে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও মিলিয়ে গেছে। গত সোমবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো।
বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সাথে সাথে ঢাকার আকাশ ঘন মেঘে ঢেকে যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। তবে ঢাকার দক্ষিণাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই গরমে ঢাকায় এটাই প্রথম বৃষ্টি। তবে দুপুরের আগেই ঢাকার আকাশ থেকে ধীরে ধীরে মেঘ কেটে যাচ্ছে।

আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২ মিলিমিটার এবং নেত্রকোনায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরতে তারিফুল নেওয়াজ কবির জানান,‘ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।’এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আগামী তিনদিন আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।’

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩