ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরে অস্ত্র মামলার কুখ্যাত জলদস্যু মঞ্জুর গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

লক্ষ্মীপুরে মঞ্জুরুল আলম মঞ্জু নামে আরো এক কুখ্যাত জলদস্যুকে গ্রেপ্তার করেছে রামগতি বড়খেরী নৌ পুলিশ । ১০ মার্চ ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা হইতে র‌্যাব ০৪ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মঞ্জুর বাড়ি ভোলা জেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামের ৪ নং ওয়ার্ডে অবস্থিত। দুর্ধর্ষ এই ডাকাতকে গ্রেফতার করতে সহযোগিতা করে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীর ঘাট নৌ ফাঁড়ি, ভোলা নৌ পুলিশ ও র‌্যাব-০৪। জানা যায়, মঞ্জুর এর নামে ভোলা এবং লক্ষ্মীপুরে একাধিক ডাকাতি অপহরণ, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গত ১০ নভেম্বর ২০২২ সালে রামগতি থানায় ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতির মামলা হয় মঞ্জুর নামে। যার মামলা নং ০৬/১৪৫। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অস্ত্রধারী কুখ্যাত জলদস্যু মঞ্জু মেঘনা নদী থেকে জেলেদের ধরে নিয়ে বিভিন্ন সময় ৩০/৪০ হাজার টাকা মুক্তিপন আদায়সহ নানাভাবে নির্যাতন করে । নদীতে নৌ ডাকাতি এবং অপহরণ করে মুক্তিপণ আদায় তার প্রধান কাজ।

এর আগে চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা থেকে ফারুক নামের আরেক জলদস্যুকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে রামগতি বড়খেরী নৌ পুলিশ । রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মদ বলেন, দীর্ঘদিন পর্যন্ত আমরা নদীতে ডাকাতির মামলার আসামি ফারুক এবং মঞ্জুসহ দুর্র্ধষ ডাকাতির আসামীদের খুঁজছি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৪ এর সহযোগিতায় ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে মঞ্জুরুল আলম প্রকাশ (মঞ্জু) নামে এই আসামীকে গ্রেফতার করি। তাহার বিরুদ্ধ ভোলা এবং লক্ষ্মীপুর জেলায় ২টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি অস্ত্র ও ১টি মাদক মামলাসহ অন্যান্য ধারায় একাধিক মামলা রয়েছে। এর আগেও ডাকাতি মামলার প্রধান আসামী ফারুক নামের এক ডাকাতকে চট্টগ্রামের ডাবল মুরিং থানা থেকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

লক্ষ্মীপুরে অস্ত্র মামলার কুখ্যাত জলদস্যু মঞ্জুর গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪