ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ: সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে সারা দেশে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে প্রয়োজনে সারাদেশের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোট যাতে বাধাগ্রস্ত না হয়, এর জন্য সংশ্লিষ্ট সবারই সহায়তা প্রয়োজন।

প্রিসাইডিং অফিসারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে কেন্দ্র ত্যাগ করবেন। ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এখন পর্যন্ত নির্বাচনের অনুকূল পরিবেশ দেখতে না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে চাই দেশের রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। কঠিন কাজটি সহজ হোক। সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আয়োজক হিসেবে আমরা সুন্দরভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেজন্য রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশের আবেদন আমরা প্রথম থেকে বহাল রেখেছি, আজ অবধি। প্রত্যাশা প্রথম থেকে ছিল- কিন্তু এখন পর্যন্ত পরিবেশ অনুকূল হয়ে ওঠেনি।’

নির্বাচনী অনিয়মের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কোনো নির্বাচনী কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ: সিইসি

আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩