ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা

৪৮৭০ পিস ইয়াবা ৩০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৩১৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
ফরিদপুর জেলার কোতয়ালী ও নগরকান্দা এলাকা হতে ৪৮৭০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
আজ মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৪,৬১,০০০ টাকা মূল্যমানের ৪৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ অহিদুল শেখ (৩৮), পিতা-মৃত ঈমান আলী শেখ, সাং-ফতেপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়।

এছাড়া ১৯ ডিসেম্বর রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৫০,০০০ টাকা মূল্য মানের ৩০ বোতল ফেনসিডিল ও ১.৮৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান ফকির (২৫) বলে জানা যায়। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ০২টি মামলা রয়েছে বলেও জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরে কোতয়ালী ও নগরকান্দাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৮৭০ পিস ইয়াবা ৩০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩