ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৪৯। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে দেশ ছেড়েছেন ৩ লাখ ডেঙ্গু রোগী।

রোববার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২৯১ জনের মধ্যে ২৪৭ জন ঢাকার বাসিন্দা এবং ১ হাজার ৪৪ জন ঢাকার বাইরে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুইজন ঢাকার বাসিন্দা, চারজন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ এক হাজার ২৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন।

গত ২৪ ঘন্টায়, ১,৫২২ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩২৫ জন ঢাকার বাসিন্দা এবং ১,৫২২ জন ঢাকার বাইরে।

অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩