ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

২১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৪৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামী ২১ জানুয়ারি (২০২৪) থেকে শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

সোমবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। পূর্বাচলের বিবিসিএফইসিতে এক মাসব্যাপী এ মেলা চলবে।

রাজধানীতে বাণিজ্য মেলার এটি ২৮তম আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে তৃতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে একটি অস্থায়ী কেন্দ্রে সব মেলা অনুষ্ঠিত হতো। চীনের অর্থায়নে পূর্বাচলে একটি স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বাজারজাতকরণ এবং সমর্থনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি-এর যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মেলাটি শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়। কোভিড মহামারীর কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হতে পারেনি। তারপরে ২০২২ সালে মহামারী বিধিনিষেধের মধ্যে মেলাটি প্রথমবারের মতো পূর্বাচের বিবিসিএফইসিতে স্থানান্তরিত হয়। স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে তৃতীয়বারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ইপিবি বলছে, দেশীয় পণ্যের পাশাপাশি এবারের বাণিজ্য মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির জন্য বড় বাজার খোঁজার লক্ষ্য।

২১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪