ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩:০৫ মিনিটে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমি বিষয়টি তদন্ত করছি। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাশের একটি বহুতল ভবন থেকে পরপর তিনটি ককটেল ছোড়া হয় কমিশনারের কার্যালয় লক্ষ্য করে। তবে সেখানে গাছ থাকায় গাছে লেগে ককটেলগুলো গাড়ির শেডের ওপর পড়ে। তবে, বিকট শব্দে পুরো এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে গেলে তারা ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়াই গাছের উপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। এ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সব ফটকে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার হরতাল চলছে সকাল থেকে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার কাজ চলছিলো। একইসঙ্গে মনোনয়ন দাখিলের শেষ দিনও বৃহস্পতিবার।

সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩