ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী Logo রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

সীমান্তের অন্ধকার পথ ধরে ঢুকছিল বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি দুই লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি-সংলগ্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৬০ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঈনপুর ও শশীদল বিওপির পৃথক টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে উন্নতমানের ভারতীয় শাড়ি, ইনজেকশন, বাজি, ওষুধ, রেডবুল এনার্জি ড্রিংকস, পন্ডস পাউডার, আমল বাটার ও ডাবর আমলা তেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় অভিযান দুটি পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে চোরাচালান ঠেকাতে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন।

ট্যাগস :

সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা

আপডেট সময় : ০৫:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬