সংবাদ শিরোনাম :
সীমান্তে চালানজব্দ ৮৫ লাখ টাকার মালামাল উদ্ধার
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছিল একের পর এক ভারতীয় পণ্য। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এবার বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব পণ্যের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা।
সোমবার ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা সীমান্ত এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
৬০ বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপির টহলদল পৃথকভাবে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বাসমতি চাল, বাজি, ট্যাব, শাড়ি, গরু, বিভিন্ন ধরনের শ্যাম্পু, স্কিন শাইন ক্রিম, ফুসকা, তাস, চকলেট, অলিভ অয়েল, রেডবুল এনার্জি ড্রিংকস, নবরত্ন তেল, সেভেন অয়েল, অরিও বিস্কুট, কিসমিস, লাগেজ, গাঁজা, মদ, বিয়ার, ইজিবাইক ও মোটরসাইকেল।
৬০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।











