ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

সাকিব-তামিমের দ্বন্দ্বে ভুগছে বিসিবি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

পুরোপুরি ফিট না হওয়ায় শর্তসাপেক্ষে বিশ্বকাপে খেলতে চান তামিম ইকবাল। তবে আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপ দল ঘোষণার আগেই সাকিব-তামিম দ্বন্দ্বে ভুগছে বিসিবি।

দ্বন্দ্ব মেটাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিসিবিতে প্রবেশের দেড় ঘণ্টা পর চলে যান মুর্তজা।

মাশরাফি বিসিবি ছেড়ে গেলেও পাপন আছেন। জানা গেছে, আজ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন বিসিবি প্রধান।

বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম মতো অভিজ্ঞ কেউও।’

সাকিব-তামিমের দ্বন্দ্বে ভুগছে বিসিবি!

আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩