ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশার চাপায় শিশুর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৩৯০ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় শাহাদাত হোসেন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শাহাদাত সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকার রন্জু মিয়া গুদুর ছেলে জানা গেছে। সে স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র ছিলো।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় শাহাদাত। নগদা মসজিদ এলাকায় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত অটো রিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধানাটা- আদ্রা সড়ক আধা ঘন্টা যানচলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশার চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪