ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা

সবজি চাষে সবুজের মাসে আয় ৬০ হাজার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৪২৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
সবুজ মিয়া মৌলভীবাজারের হাইলহাওর তীরে বিশাল এলাকাজুড়ে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। হাওরের বিলে এক প্রান্তে জেলেরা মাছ ধরছে আর আরেক প্রান্তে সবুজ মিয়া শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। প্রায় ৯ বছর প্রবাসে থেকে ২০২২ সালে দেশে ফিরে এসে তিনি কৃষি কাজ শুরু করেন।
হাওরপাড়ে শীতকালীন সবজি চাষ করে সফলতা পেয়েছেন মালদ্বীপ ফেরত যুবক কৃষক সবুজ। হওরের তীরবর্তী এলাকায় তিনি শীতকালীন সবজি চাষ করে সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন। তার সবজি চাষের ফলে নিজে লাভবান হওয়ার পাশাপাশি আশেপাশের প্রকৃতিকে সমৃদ্ধ করেছেন। তার দেখাদেখি এখন অনেকেই সবজি চাষের প্রতি আগ্রহী হচ্ছেন।
সবুজের কৃষি জমিতে লাউ, মিষ্টি কুমড়া, কচুরলতি, লালশাক, শসা, টমেটোসহ নানা প্রজাতির শীতকালীন সবজির চাষ হচ্ছে। প্রতিটি ডগার মধ্যে ঝুলে রয়েছে বিশাল আকৃতির বড় বড় লাউ।
ক্ষেতের প্রতিটি সারিতে থরে থরে ঝুলছে লাউ। সবজি চাষের পাশাপাশি তিনি দেশি-বিদেশি গরু-ছাগলের খামারও গড়ে তুলেছেন। সপ্তাহে দু’দিন গাড়িতে করে লাউ, মিষ্টি কুমড়া, লতি, লালশাক ও শসা নিয়ে যাওয়া হয় জেলা শহর মৌলভীবাজার, শ্রীমঙ্গলসহ আশেপাশের গ্রামীণ হাটবাজার গুলোতে। সবুজ মিয়া বলেন, দীর্ঘ ৯ বছর বিদেশে থাকার পর ২০২২ সালে দেশে ফিরে আসি। প্রথমে শখের বশে ৪৫টি বিদেশি প্রাজতির গাভী কিনে খামার গড়ে তুলি। খামারে বার্মা ও শাহিওয়াল প্রাজাতির গরুই বেশি। এখন পর্যন্ত গরুর খামার থেকে প্রায় ৫ লাখ টাকা আয় করেছি। এর পাশাপাশি হাইল হাওরের তীরের কাছে শীতকালীন সবজি চাষ করা শুরু করি। আমার জমিতে উৎপাদিত সবজি বিক্রি করে মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা আয় করতে পারি। শীতকালীন সবজি চাষ করে আমি সফল হয়েছি। শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলুফা ইয়াছমিন মোনালিসা সুইটি বলেন, কৃষকরা ধীরে ধীরে সবজি চাষে ঝুঁকছেন। শীতকালীন সবজি কৃষকরা লাভবান হওয়ায় অগ্রহ বাড়ছে অন্যদের মধ্যেও।
শুধু সবুজ মিয়া নয়, হাইলহাওরের তীরঘেঁষা পুরো কান্দিপারা গ্রামের বেশিরভাগ কৃষকই শীতকালীন সবজি চাষ করে আসছেন বহুকাল থেকে। আমরা কৃষকদের মাঠ পর্যায়ে গিয়ে সহযোগিতা করছি। কৃষকরা বাণিজ্যিকভাবে সবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হতে পারছেন।

সবজি চাষে সবুজের মাসে আয় ৬০ হাজার

আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩