ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সড়ক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে এসে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করে যোগাযোগ অবকাঠামো পুনরুদ্ধার করেন। ১৯৭৪ সালের মধ্যে, তিনি ৪৯০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি মুক্তিযুদ্ধে ধ্বংস হওয়া সমস্ত সেতু পুনর্নির্মাণ করেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বঙ্গবন্ধু সড়ক পরিবহন খাতকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সড়ক নেটওয়ার্ক নির্মাণ শুরু করেন। আওয়ামী লীগ সরকারও তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী যাতায়াত ও পণ্য পরিবহন সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে করা পদ্মা সেতুসহ সমগ্র দেশে বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সড়ক নিরাপদ রাখতে ডিভাইডার স্থাপন, বাঁক সরলীকরণ, সড়ক চার লেনে উন্নীতকরণ, মহাসড়কে চালকদের জন্য বিশ্রাম কক্ষ নির্মাণ, গতি নিয়ন্ত্রক স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা উন্নয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই সরকারের লক্ষ্য একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, টেকসই ও নিরাপদ হাইওয়ে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, এই প্রথম সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে অন্তত পাঁচ লাখ টাকা এবং উল্লেখযোগ্য অঙ্গ-প্রত্যঙ্গের আহত ব্যক্তিকে অন্তত তিন লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতে স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস সেন্টার চালু করা হয়েছে। ই-ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে বিআরটিএর সব সেবা ডিজিটালাইজড করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতে ছয় দফা নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপদ সড়কের জন্য সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সড়ক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩