ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

শ্রীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৩৬৮ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরার চালা নতুন বাজার এলাকায় বিসমিল্লাহ্ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আজ বেলা সাড়ে ১২টায় ওই কারখানায় আগুন লাগে। প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় থাকা বিপুল পরিমান তুলা, সুতা, ঝুট কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, দুপুর সোয়া ১২টার দিকে বিসমিল্লাহ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস্ নামের কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার কক্ষে থাকা তুলায় ও সুতায় আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন মুহুর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কিছু সময় পর জয়দেবপুর ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।

শ্রীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট

আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩