ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

শেষ বলে রোমাঞ্চকর জয় সানরাইজাস হায়দ্রাবাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার (৭ মে) জয়পুরে অনুষ্ঠিত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের জশ বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসনের ঝড়ো অর্ধশতকের সুবাদে রাজস্থান ২০ ওভার ২ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে। ইনিংসে ৯ বল বাকি থাকতে ৫৯ বলে ৯৫ রান করে আউট হন বাটলার। অপরাজিত স্যামসন ৬৬ রান করেন।

২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ইনিংসে ২১৫ রানের বিশাল লক্ষ্য ছুঁয়েছে হায়দ্রাবাদ। শেষ বলে হায়দ্রাবাদের দরকার ছিল ৫ রান। পেসার সন্দীপ শর্মার শেষ ডেলিভারিটি ছিল নো-বল এবং সমীকরণটি চার রানে নেমে আসে। ফ্রি-হিটে ছক্কা মেরে দলকে জয় এনে দেন আব্দুল সামাদ।

হায়দ্রাবাদের অভিষেক শর্মা ৩৪ বলে ৫৫, রাহুল ত্রিপাঠি ২৯ বলে ৪৭, দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন ১২ বলে ২৬ এবং সামাদ ৭ বলে অপরাজিত ১৭ রান করেন। রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহাল নেন ৪ উইকেট।

শেষ বলে রোমাঞ্চকর জয় সানরাইজাস হায়দ্রাবাদের

আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩