ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো:উপদেষ্টা নাহিদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৬৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

শিক্ষার্থীদের আপাতত নিজেদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের বলবো এখন আপনারা লেখাপড়ায় মনোযোগ দেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো। তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমাকে স্যার বলার দরকার নেই। আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবো। আমাদের ভুল হলে শুধরে দেবেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত ‘১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়া’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম এ কলেজের সাবেক ছাত্র। নাহিদ ইসলাম বলেন, জেন-জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন-সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করতে পারে। তারা অলস নয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সন্মান দেওয়া হবে। পাশাপাশি শহীদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সে কাজটি আমাদের করতে হবে। আশা করি, যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন; সে প্রত্যাশা পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এ আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সার‌ওয়ার তুষার, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তারিকুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো:উপদেষ্টা নাহিদ

আপডেট সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪