ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

লিটনের পরিবর্তে জনসন চার্লসকে দলে ভেড়াল কলকাতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৩৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গেলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে লিটনের প্রথম আইপিএল যাত্রা সুখের ছিল না। মাত্র একটি ম্যাচ খেলেই আইপিএল থেকে দেশে ফিরেছেন লিটন। এবার তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে যোগ করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারেননি লিটন দাস। এর মধ্যে কলকাতার হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে আবারও একাদশ থেকে বাদ পড়েন তিনি। এরপর জরুরি পারিবারিক কারণে নির্দিষ্ট সময়ের আগেই দেশে ফিরেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন।

কলকাতা লিটনের জায়গায় অন্য কাউকে দলে নেবে কিনা তা নিশ্চিত ছিল না। তবে তার পরিবর্তে দলে ক্যারিবিয়ান ওপেনার চার্লসের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। লিটনের মতো শাহরুখ খানের দল চার্লসকে ৫০ লাখ রুপিতে দলে আনে।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী চার্লস, এর আগে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ।

লিটনের পরিবর্তে জনসন চার্লসকে দলে ভেড়াল কলকাতা

আপডেট সময় : ০১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩