ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২০৭ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি শাহালম (৫২) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪।
র‌্যাব জানায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা মামলার আসামি গ্রেফতার, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই রাত ৮ টা ৫০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ফাহাদ পাম্পের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানে আশুগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ ১১ নভেম্বর ২০২৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) এর সারণি ১৯ (ক) ধারায় দায়েরকৃত মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শাহালম (৫২) কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের কায়কোবাদের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শাহালম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহালমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :

র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬