ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা

রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আগামীকাল রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল (রোববার) সারাদেশের শহর, জেলা, থানা ও উপজেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে থাকবে সতর্ক অবস্থান।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তি চাই। নির্বাচন, নির্বাচনের আগে ও পরে সবসময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদের শিক্ষা দিয়ে দিতে হবে । এই অপরাধীদের স্বভাব আজকে আত্মার মতো পরিষ্কার। এদেরকে আর ক্ষমা করা যায় না।

বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা দাবি করে তিনি বলেন, খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে। প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না। তাদের জবাব দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩