রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ১৬ এপ্রিল ২০২৬ ।।
হাওলাদার বেলাল : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার ২০২৬ সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অননুষ্ঠান এবং দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানটির সভাপতি তরুন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো: নুরুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির শিক্ষক- শিক্ষিকা, অবিভাবক, দাখিল পরীক্ষার্থী এবং ছাত্র – ছাত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ এবং দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গাইড বই বিতরণ করেন তিনি।





















