ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৯৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে দীর্ঘদিন ধরে কোনো পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল ব্যবসায়ী ও বাজারে আসা সাধারণ মানুষকে। এ সমস্যা সমাধানে দক্ষিণ উত্তমপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় দক্ষিণ উত্তমপুর জনকল্যাণ সমিতির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উত্তমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে পাবলিক টয়লেট নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও স্থান নির্ধারণ করেন।
দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উত্তমপুর বাজারের ব্যবসায়ীরা। তারা জানান, বাজারে পাবলিক টয়লেট না থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। টয়লেটটি নির্মাণ হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
দক্ষিণ উত্তমপুর জনকল্যাণ সমিতির এ উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন। তারা দ্রুত পাবলিক টয়লেটটির নির্মাণকাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগস :

রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬