রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজাপুরে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফারহানা জাহান। সভা সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও আস্থা আমার রাজনৈতিক পথচলার বড় শক্তি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি মানুষের প্রতি আরো বেশি দায়বদ্ধতা অনুভব করছি। রাজাপুর কাঠালিয়ার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সংসদে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের জন্য কাজ কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের পাশে থেকে এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভাবে ভূমিকা রাখার চেষ্টা করব। জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।















