ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২৭৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। মঙ্গলবার।। ২০.০১.২০২৬

বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া মধ্য উত্তমপুর দাখিল মাদ্রাসা ও চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ হাওলাদারের সভাপতিত্বে এবং বড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিনার মাহমুদ জুয়েল, রাজাপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা প্রফেসর শরীফ মোহাম্মদ সোহেল, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাশা নিপু, মো. মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম সোহেল, বড়ইয়া ইউনিয়ন বিএনপি নেতা মুনসুর আলী মাস্টার, আব্দুল কুদ্দুস মন্টু, বড়ইয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাঈনুল ইসলাম কবির, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, বড়ইয়া ইউনিয়ন যুবদল নেতা সানাউল হাসান অপু, মো. শহিদুল ইসলাম, আব্দুল হালিম হাওলাদার, আল-মামুন, সাইদুল ইসলাম, মামুন হাওলাদার, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুনায়েদ মোর্শেদ এবং আব্দুল মালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ।

এ সময় ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ঝালকাঠি-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে ভোট প্রার্থনা করেন।

বক্তারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে রফিকুল ইসলাম জামালকে এমপি নির্বাচিত করা হলে রাজাপুর ও কাঠালিয়া হবে মাদক ও সন্ত্রাসমুক্ত। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে জামাল ভাইকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৬:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬