ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

রাজাপুরে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৩৯৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম তালুকদার এর উপর গত ১৮ জানুয়ারী রাতে বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে, উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২৫ জানুয়ারী ( রবিবার) সকাল ১০টার দিকে ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাঈনুল ইসলামের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাউদ্দীন বাচ্চু, রাজাপুরের রামমাধব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আল মামুন, চুনপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক এ কে এম গোলাম মোস্তফা, উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাজমুল হোসেন, দশম শ্রেণি ছাত্রী রঙ্গিলা আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা।

বক্তারা মাঈনুল ইসলামের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উত্তর উত্তমপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

ট্যাগস :

রাজাপুরে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬