ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই

রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৭ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নির্দেশনা মোতাবেক সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বৃক্ষরোপণ করা হয়েছে।

১৭ জুন বুধবার দিনব্যাপী রাজাপুর সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলী হায়দার নাফিজ এবং রাজাপুর সদর ইউনিয়নের ছাত্রলের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে আলী হায়দার নাফিজ বলেন, বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপির একজন ছাত্রনেতা হিসেবে তার নির্দেশনা মোতাবেক পরিবেশকে সুন্দর ও সবুজ-শ্যামল রাখতে আমি এই কর্মসূচি শুরু করেছি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমি রাজাপুর উপজেলার বড়ইয়া , মঠবাড়ি এবং গালুয়া ইউনিয়নের প্রায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধী বৃক্ষ রোপন করেছি। আজ রাজাপুর সদর ইউনিয়নের রাজাপুর সরকারি কলেজ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং লালমোন হামিদ মহিলা কলেজে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি। বৃক্ষ রোপন কর্মসূচীতে আমাকে সহায়তে করে যাচ্ছে রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে যখন বৃক্ষ রোপন করি তখন বুকটা ভরে যায় । এই কর্মসূচি অব্যাহত থাকবে।

নাফিজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজাপুর উপজেলার বিএনপি পরিবার সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ট্যাগস :

রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

আপডেট সময় : ০৪:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬