ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভোটের অনুকূল পরিবেশ আছে:ইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভোটের অনুকূল পরিবেশ আছে বলে মন্তব্য করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে বলেও মত দেন তিনি।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। সেই ধারাবাহিকতায় আগামীকাল ৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে তা শুনবে কমিশন।’

জাহাংগীর বলেন, ‘১৯ নভেম্বর কমনওয়েলথ পাক নির্বাচনী দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। পাশাপাশি মার্কিন নির্বাচন পর্যবেক্ষক ভোটের সময় পর্যবেক্ষণ করতে আসবে।’

তিনি আরও বলেন, ‘মনোনয়পত্রসহ নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে জেলায় নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে।’

ইসি সচিব জাহাংগীর আলম আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইইউ ও কমনওয়েলথ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছে। ২১ নভেম্বর পর্যন্ত বিদেশি পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশনের সময় আছে। এর মধ্যে আরও যারা আবেদন করবে, বিচার-বিশ্লেষণ করে তাদের অনুমতি দেয়া হবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।

রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভোটের অনুকূল পরিবেশ আছে:ইসি

আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩