রাজধানীর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য ঢামেকে মারা গেছেন। এখনও তার নাম জানা যায়নি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
তিনি জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, এ ঘটনায় ৪১ পুলিশ সদস্য ও ৭ সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। এই সংঘর্ষে গুরুতর আহত হন ঢাকাটাইমসের প্রতিবেদক সালেকিন তারিন। তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।
দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জনিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, ব্রেকিং নিউজের নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজ, ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুমসহ অনেকে আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন গণমাধ্যমের সাংবাদিক।





















