সংবাদ শিরোনাম :
রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার সময় ক্লাস চলবে। শিক্ষার্থীদের শেখার ঘাটতি মেটাতে বার্ষিক ছুটির তালিকা সংশোধন করে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও পাঠ্যক্রম আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।


















