ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১০ দিনে নিহত ৫৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় ১০ দিনে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুত শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ কমপক্ষে ৩৫টি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, ওয়াই১২ বিমান, হেলিকপ্টার ও মোটরচালিত প্যারাগ্লাইডার দিয়ে হামলা চালায় জান্তা বাহিনী।মাগওয়ে, সাগাইং, মান্দালয়, তানিনথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন, শান, মন এবং কারেনি (কায়া) রাজ্যে এসব বিমান হামলার খবর পাওয়া গেছে।তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি গত বুধবার রাতে নাওংঘকিওতে আবাসন এবং একটি সরকারি হাসপাতালে বিমান হামলার খবর দিয়েছে। উত্তরাঞ্চলীয় শান রাজ্য শহরটি সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে।এই সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিংয়ে চীনের মধ্যস্থাতায় শান্তি আলোচনা পরিহার করেছে।সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে কারণ সরকার বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।টিএনএলএ জানিয়েছে, গত শনিবার একটি হারবিন ওয়াই১২ বিমান নওনঘকিও টাউনশিপ গ্রামে ৩৮টি বোমা ফেলেছে।১০ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ-নিয়ন্ত্রিত রুবি শহরের মোগোকে প্রায় ২০টি বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। এতে পাঁচজন বেসামরিক লোক নিহত ও ১৯ জন আহত হয়।তাছাড়া বুধবার জান্তার যুদ্ধবিমান কাচিন রাজ্যের মোমাউক টাউনশিপের কমপক্ষে তিনটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। এতে একটি পরিবারের সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার কাচিন রাজ্যের ভামো টাউনশিপে জান্তার বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে, যেখানে কাচিন স্বাধীনতা সেনাবাহিনী ও তার মিত্রদের সঙ্গে লড়াই চলছে।

ট্যাগস :

মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১০ দিনে নিহত ৫৩

আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫