মাসলম্যান ও বন্দুকের নল দিয়ে কোনো নির্বাচন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভিসা নীতি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাসলম্যান ও বন্দুকের নল দিয়ে কোনো নির্বাচন হবে না।
বুধবার (৩১ মে) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে বলে ওয়াশিংটনকে জানানো হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রায় ১ ঘণ্টা চলে। মার্কিন রাষ্ট্রদূত বৈঠকের বিষয়ে কথা বলতে রাজি হননি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন। তিনি বলেন, রাষ্ট্রদূত নতুন ভিসা নীতির বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে এসেছেন। তাকে জানিয়েছি, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সড়কে হঠাৎ করে বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের কথা বলেছেন। মন্ত্রী তাকে জানিয়েছেন, সব দূতাবাসকে একই নিরাপত্তা দেওয়া হবে। কেউ বাড়তি নিরাপত্তা চাইলে ফি প্রদানের মাধ্যমে তা পাবে।’





















