ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপির মহাসচিব ফখরুল: কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে নিন্দা জানালেও নির্বিকার ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ মে) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সড়ক ভবনে এক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের। তবে কেউ জাতীয় নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর নির্বাচনে নির্বাচন কমিশনের সমালোচনা করতে চাইলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কাদের আরও বলেন, ভারতের সঙ্গে বৈঠক বন্ধ করলে বাংলাদেশ এগোতে পারবে না। ব্যবসা- বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশে বেশি বিনিয়োগ করলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে বেশিদূর যেতে হবে না।

মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপির মহাসচিব ফখরুল: কাদের

আপডেট সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩