ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

মাত্র ১টি ভেষজ উপাদান দিয়েই সারান সর্দি-কাশি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আবহাওয়ার পরিবর্তনের কারণে মৌসুমি সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছেন সবাই। সর্দি কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু কাশি সহজে সারতে চায় না।

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া যতটা দ্রুত পরিবর্তন হয় সে তুলনায় মানুষের শরীর ওই পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে ততটা তাড়াতাড়ি সামঞ্জস্য গড়ে তুলতে পারে না। ফলে যে কোনো ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে নানা রোগ বা ব্যাধি দেখা দেয়।

একইভাবে শীতকালে সর্দি, কাশি, জ্বর, হাঁচি ইত্যাদিতে প্রায় সবাই ভোগেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এ সময় সর্দি-কাশি থেকে মুক্তি পেতে অনেকেই ভরসা করেন বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ওপর। কিন্তু আপনি চাইলে ঘরেই একটি মাত্র ভেষজ উপাদান দিয়ে সর্দি-কাশি নিরাময় করতে পারেন।

এ বিষয়ে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক ডা. রেখা রাধামণি তার ইনস্টাগ্রামে একটি ভেষজ পানীয়ের রেসিপি শেয়ার করেছেন।

এই রেসিপিটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক। এটি সহজেই বুকে জমে থাকা কফ দূর করতে সাহায্য করে। এই আয়ুর্বেদ চিকিৎসকের মতে, প্রকৃতির অন্যতম অসামান্য ভেষজ হল তুলসী পাতা। এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে প্রায় সবাই অবগত। সর্দি-কাশি সারাতে তুলসী পাতা কার্যকর ভূমিকা রাখে।

বিশেষ করে কালো তুলসীর পুষ্টিগুণ বেশি। যদি আপনার হাতে না থাকে তবে আপনি নিয়মিত তুলসী পাতাও ব্যবহার করতে পারেন। তুলসী পাতা যেভাবে খাবেন-

কয়েকটি তুলসী পাতা ভালো করে ধুয়ে বেটে রস বের করে নিন। এতে ২ চা চামচ মধু মেশান। এতে অর্গ্যানিক হলুদের গুঁড়াও মিশিয়ে দিন এক চিমটি। এর সাথে এক চিমটি কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তুলসীর এই বিশেষ পানীয়টি দিনে ২-৩ বার পান করলে দ্রুত কাশি থেকে মুক্তি মিলবে। তবে যদি আপনার ২-৩ সপ্তাহ ধরে কাশি হয়, আপনার অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

মাত্র ১টি ভেষজ উপাদান দিয়েই সারান সর্দি-কাশি

আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩