ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ময়মনসিংহে মিছিলে উত্তাল গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১০১০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ ব্যুরো ঃ
ময়মনসিংহ বিভাগীয় নগরী মিছিলে উত্তাল গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে। সোমবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ নগরীর টাউন হল মোড়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। এসময় মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানানো হয়।
চারদিক থেকে হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণ। সকাল সাড়ে ১০টা থেকে কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, গাজায় নির্বিচারে ইসরায়েলের গণহত্যা কোন ভাবেই কাম্য নয়। মানুষ হিসেবে এসব দেখে আমাদের মন আর ঘরে টিকছে না। আমরা চাই বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলুক।
শিক্ষার্থী আদিয়াতুল জান্নাত বলেন, বিশ্ব বিবেকহীনে পরিণত হয়েছে। গাজায় হাজার হাজার নারী শিশু হত্যা করা হলেও তাদের কোন ভূমিকা নেই। আমরা গাজার প্রতি সহমর্মিতা থেকে আন্দোলন করছি করে যাব। এতে কিছু হোক আর না হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করলেই গাজার দৃশ্য দেখে গা শিউরে ওঠে। তাই মানুষ হিসেবে আমাদের প্রতিবাদ।
শামছুর রহমান নামে একজন বলেন, বিগত কয়েক দিন ধরে গাজায় হামলার মাত্রা বেড়েই চলেছে। তাই মানুষ হিসেবে পরিবার পরিজন নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। শক্তি সামর্থ্য থাকলে গাজায় গিয়ে ইসরাঈলীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম। তবে ইসরায়েলের সকল পণ্য আমার বয়কট করেছি, আমাদের মত সকলেই তাদের পণ্য বয়কট করে প্রতিবাদ জানাবে এটাই প্রত্যাশা করছি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে চলমান রয়েছে। কর্মসূচি যেন শান্তিপূর্ন ভাবে শেষ হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগস :

ময়মনসিংহে মিছিলে উত্তাল গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে

আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫