ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৯ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে টাইগাররা। এতে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই কীর্তি গড়তে বড় অবদান রেখেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। হৃদয় ১৩৭ ও লিটন করেন ১২০ রান। তাদের ব্যাটে ভর করে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ।

এই অর্জনের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি।

২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এত দিন সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ।

বাংলাদেশের এই কীর্তি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটের আরেকটি দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছে। দেশটিতে গত ১৭ বছরে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে প্রথমবারের মতো ৪০০ রানের দেখা মিললো। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

ট্যাগস :

ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস

আপডেট সময় : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬