ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রাজাপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল। Logo শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ Logo ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার সবুজ সংকেত Logo এলজিইডি কার্যালয়ে উপ-সহকারীকে মারল ঠিকাদার:ঘটনাকে তুচ্ছ বললেন নির্বাহী প্রকৌশলী Logo ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার Logo প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত Logo হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫৯ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়াল্লিশ্বর গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। ​শনিবার ১৩ জুন  বিকাল ৫ টায় বিয়াল্লিশ্বর (মীরবাড়ি) এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘ঐক্যবদ্ধ বিয়াল্লিশ্বর যুবসংঘ, ব্রাহ্মণবাড়িয়া’ এই অনুষ্ঠানের আয়োজন করে এবং এতে সহযোগিতা প্রদান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী উপ-পরিচালক মোঃ জুয়েল,
​উক্ত মাদকবিরোধী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শহীদ মীর মুগ্ধের গর্বিত পিতা মীর মুস্তাফিজুর রহমান (বাবুল)। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন, রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান সেলিম, মীর সাইফুল ইসলাম রিফাত, কবির মেম্বার, মানিক মেম্বার, মোজাম্মেল হক খোকন, আরাফাত জান, সোহাগ মিয়া, মোহাম্মদ নাঈম, জাহিদুর রহমান, নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিম স্যার, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬