ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের জামাইয়ের হাতে খুন হয়েছেন শ্বশুর মোঃ হাফিজুর রহমান (৬৫)। গতকাল ভোরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মোঃ গুলু রহমানের ছেলে। অভিযুক্ত নিহতের মেয়ের জামাই একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হন শামীম। সকালে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজু আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক জামাইকে আটকের জন্য অভিযান চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩