ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের এক কনসার্টের রেশ কাটতে না কাটতেই আরেক আয়োজন ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া। এবার টার্গেট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট। আগামী ১৪ সেপ্টেম্বরের এই আয়োজন বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার ১১ সেপ্টেম্বর সংগঠনটির নেতারা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও ধর্মীয় পরিবেশের বিষয়টি বিবেচনায় না নিয়ে কনসার্ট আয়োজন করা হলে তা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। নবীনদের বরণ অনুষ্ঠান আনন্দঘন হলেও এর নামে এমন কোনো আয়োজন করা উচিত নয়, যা শিক্ষার পরিবেশ, জননিরাপত্তা কিংবা স্থানীয় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সংঘাতে জড়ায়। তবে এই দাবির পেছনে রয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগের একটি উত্তপ্ত ঘটনা। গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। উচ্চশব্দে গান বাজানো নিয়ে পাশের জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীরা দাবি করেছিলেন, পরদিন পরীক্ষা থাকায় উচ্চশব্দে গান বাজানোর কারণে তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। পুলিশ সদস্যদের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন। সেই ঘটনার পর এবার সরকারি কলেজের কনসার্টের আয়োজন সামনে আসায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। কওমি ছাত্র ঐক্য পরিষদ বলছে, অতীতের বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠান ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্ঘটনার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। এর আগেও কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। গত ৩০ মে কওমি শিক্ষার্থীদের বাধার মুখে শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে দর্শকপ্রিয় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে যায়।
সব মিলিয়ে নতুন প্রশ্ন, এবার কি সরকারি কলেজের নবীনবরণ কনসার্টও বাধার মুখে পড়বে? নাকি শেষ মুহূর্তে বদলাবে সিদ্ধান্ত? ১৪ সেপ্টেম্বর যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কৌতূহল।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের 

আপডেট সময় : ০৬:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬