ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১৫ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
দিনের সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। কিন্তু একটি ভয়াবহ বৈদ্যুতিক শর্টসার্কিট মুহূর্তেই বদলে দিল ১৪ পরিবারের জীবন। চোখের সামনে লেলিহান আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১০ টি বসতঘর ও বসত ঘরের মূল্যবান আসবাবপত্র। আগুন নিভে যাওয়ার পর, পড়ে রইল শুধু পোড়া ঘরের ধ্বংসস্তূপ, সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে ১৪ টি পরিবার।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের ভাষ্য, আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ভয়াবহতা এতটাই দ্রুত বাড়ে যে, শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১০ টি ঘরে থাকা ১৪ পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার

আপডেট সময় : ০৬:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬