বৃষ্টিতে প্রাণবন্ত রাজধানী
- আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা ছিল। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে ঈদের ছুটিতে বাড়িগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।























