ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

বিশ্বাসঘাতক ডাকা হচ্ছে সাকিবকে!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত দুই নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একসময় প্রাণের বন্ধু ছিলেন সাকিব-তামিম। তারপর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে দূরত্ব তৈরি হয় তাদের মাঝে। একসাথে খেললেও দুজন যেন দুই ভুবনের বাসিন্দা। তামিম বিশ্বকাপ দলে না থাকায় সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। তামিম ভক্তরা মনে করছেন, সাকিবের অনুরোধেই বিশ্বকাপ দলে নেই দেশের এই সেরা ওপেনার। আর তাই সাকিবকে ডাকা হচ্ছে বিশ্বাসঘাতক ‘মীরজাফর’।

তবে তামিমকে বাদ দেওয়ার পেছনে তার কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন সাকিব। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ছবিসহ একটি পোস্টার পোস্ট করেছে আইসিসি। পোস্টারটি শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানে মির্জাফরের বিষয়টিও উঠে আসে।

সাকিবকে নিয়ে কটাক্ষের বিষটি খুব আঘাত করেছে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে। তাই চুপ না থেকে সামাজিক মাধ্যমে হয়েছেন সরব হয়েছেন। আইসিসি’র সেই ছবিটি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধুর ছাই, মীরজাফর ওখানে কীভাবে গেল? নিশ্চিত এটা মিথ্যা!’

আইসিসির পোস্টারে বর্তমানে বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকা রয়েছে। তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।

আইসিসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মোহাম্মদ শামির একটি ছবি শেয়ার করেছেন। তাদের ছবি ও নামের পাশে বিশ্বকাপে নেওয়া তাদের উইকেটের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া বোলারদের মধ্যে তারা পাঁচজনই সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এর মধ্যে অজি পেসার স্টার্ক ৪৯ উইকেট নিয়েছেন। বোল্ট নিয়েছেন ৩৯ উইকেট। সাকিব ও সাউদি সমান ৩৪টি করে উইকেট পেয়েছেন। ভারতের শামি দখল করেছেন ৩১টি উইকেট।

শিশিরের এই পোস্ট দাবানলের মতো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাকিবের ভক্তরা যেন এমন একটি পাল্টা জবাবের জন্য অপেক্ষা করছিলেন।

বিশ্বাসঘাতক ডাকা হচ্ছে সাকিবকে!

আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩