ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

বিশ্বকাপের বিরল রেকর্ডে সাকিবের নাম!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে ধারাবাহিকতার অনন্য উদাহরণ বলা চলে। ২০০৭ সাল থেকে তিনি দেশের ক্রিকেটে তার অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের খেতাবও তার নামের সঙ্গে লেগে আছে।

এবারের বিশ্বকাপ শুরুর আগেই ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগে বুধবার সাপ্তাহিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরাবরের মতো ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৪৯।

আর এতেই বিশ্বকাপের বিরল রেকর্ডে নিজের নাম আরও পোক্ত করেছেন সাকিব। ২০১১, ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশের এই তারকা ক্রিকেটার সেরা অলরাউন্ডার হিসেবে আরেকটি বিশ্বকাপ শুরু করছেন। কিন্তু এই কৃতিত্বে গ্রেট গ্রেগ চ্যাপেল ছাড়া আর কারও নাম নেই। ১৯৭৫ এবং ১৯৮৩ বিশ্বকাপে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন চ্যাপেল।

ইংল্যান্ডের ক্রিস ওল্ড ১৯৭৯ সালের বিশ্বকাপে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেন। ৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ৯২ বিশ্বকাপে ভারতের কপিল দেব ছিলেন সেরা অলরাউন্ডার।

৯৬ সালের পরের চারটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা সেরা অলরাউন্ডারদের মধ্যে ছিলেন। ১৯৯৬ বিশ্বকাপের আগে হ্যান্সি ক্রনিয়ে, ৯৯ বিশ্বকাপে ল্যান্স ক্লুসেনার, ২০০৩ বিশ্বকাপের আগে জ্যাক ক্যালিস এবং ২০০৭ বিশ্বকাপের আগে শন পোলক র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার ছিলেন। এবং ২০১১ সালের পর থেকে বিশ্বকাপের সব আসরেই র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে টানা মৌসুমে সেরা অলরাউন্ডারের রেকর্ডটি ২০১৫ সালে টাইগার অধিনায়কের দখলে।

বিশ্বকাপের বিরল রেকর্ডে সাকিবের নাম!

আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩