ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৪ জন গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল(৩১)সহ ৪ জন কে গাজিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

আজ বিকাল ৩.৩০ মিনিটে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর সাকিনস্থ সবুজ কানন মোড় এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর সাকিনস্থ সবুজ কানন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত বড় মাদক ব্যবসায়ী ১) মোঃ রবিউল ইসলাম (৩১), পিতা-মোঃ মোনা মিয়া, থানা হাতিবান্ধা, জেলা-লালমনিহাট এবং তার সহযোগী ২) মোঃ রাসেল মিয়া (৩৭), পিতা-মৃত আব্দুল আজিজ, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, ৩) মোঃ ইমরান আলী (৩১), পিতা-মৃত শুকুর আলী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, ৪) মোঃ তারেক রহমান (২৮), পিতা-আমির আলী, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরদের’কে গ্রেফতার করে।

এসময় ধৃত আসামীদের নিকট হতে ৯৫২ বোতল ফেন্সিডিল, ৫ টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, ২টি হাত ঘড়ি এবং নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪