ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে বিদেশি সিগারেটসহ আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৭৮ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলার কানাইনগর থেকে ২ কার্টুন বিদেশী সিগারেটসহ রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে মোংলার কানাইনগরের গুচ্ছগ্রাম পশুর নদীর বেড়ী বাধ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোংলার কানাইনগর গুচ্ছগ্রামের পশুর নদীর বেড়ী বাধের উপর নৌপথে বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে কিছু চোরকারবারী বিদেশী সিগারেট চোরাচালানের মাধ্যমে বিক্রি করবে। এমন সংবাদের ভিক্তিতে এসআই (নিঃ) মামুন শেখ সঙ্গীয় এসআই(নিঃ), মোঃ মিরাজ হোসেন, এ এস আই (নিঃ) মোঃ জসিম উদ্দিন ও ফোর্সসহ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩(তিন) জন কৌঁশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী সিগারেটের কার্টুন উদ্ধার করা হয়। পালাতকরা হলো কানাইনগর এলাকার মৃত সোবাহান হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার(৫৪) ও মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে আব্দুল হাই (৪৭)।
জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃতরে বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

বাগেরহাটে বিদেশি সিগারেটসহ আটক ১

আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩